সিলেটে করোনায় আরো ১জনের মৃত্যু, আক্রান্ত ৪৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে এ বিভাগে ৩৯৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৩০ জন করে এবং হবিগঞ্জে ১৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর শুক্রবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় এ বিভাগে আরো ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৮ জন, সিলেট জেলায় ২৫ , সুনামগঞ্জে ৯ জন ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন । এ নিয়ে এ বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৩৬৭ জনের।
নতুন সুস্থ ১০০ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ১৩৩ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ২৩৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২১৯ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৫জন এবং মৌলভীবাজারে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১২ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে এবং ২ জন হবিগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed