জ্বরে আক্রান্ত খালেদা জিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে ওনার (খালেদা জিয়া) জ্বর দেখা দিয়েছে। হঠাৎ করে তার এই জ্বর এসেছে। এটা চিকৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করবেন। রাত থেকে জ্বর সারানোর জন্য চিকিৎসা শুরু হয়েছে।’
বিএনপি মাহাসচিব বলেন, ‘তিনি (খালেদা জিয়া) এখন মোটামুটিভাবে ভালো, প্যারামিটারগুলো ভালো। আজ ওনার মেডিকেল বোর্ড বসবে। তারপর জানা যাবে।’
গত ১৪ এপ্রিল করোনাভাইরাসের আক্রান্ত হন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে নেওয়া হয়।
তিন দফা পরীক্ষার পর করোনা নেগেটিভ হন খালেদা জিয়া। পোস্ট কোভিড জটিলতায় ভোগায় তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed