Main Menu

মাধবপুরে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. এনামুল হক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ধর্মঘর-হরষপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী এনামুল হক উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কাজ শেষে ধর্মঘর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে এনামুল নিজ বাড়ি আহাম্মদপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় মেহেরগাঁও নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন এনামুল।

আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে মনতলা নুসরাত জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠান। ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ১১টার দিকে তিনি মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed