সিলেটে হোটেল থেকে ৪ নারী-পুরুষ গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় অসামাজিকতার দায়ে ৪ নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টায় পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ হোটেলের ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জালালাবাদ থানাধীন জঙ্গারকান্দি গ্রামের নূর ইসলামের ছেলে মিলন (২৪) ও জকিগঞ্জের কসকনপুর বিয়াবাই গ্রামের আব্দুল মানিকের ছেলে লিটন আহমদ (২০)। তবে ২ নারীর পরিচয় জানায়নি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, পুলিশ সুরমা মার্কেটে অভিযান চালিয়ে ২ নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed