জুন-জুলাইয়ে খুলতে পারে স্কুল-কলেজ
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলে জুন-জুলাইয়ে খুলতে পারে স্কুল-কলেজ। এজন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সংশ্লিষ্টরা বলছেন স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করতে এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ওই সময়ে সংক্রমণ বাড়তে পারে এমন আশঙ্কা আইইডিসিআর উপদেষ্টার।
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হলেই নেওয়া হবে এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। মহামারির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। তাই আসবাবে জমে গেছে ধুলো-ময়লা। এরই মাঝে স্বাস্থ্যবিধি মেনে কয়েক দফা প্রস্তুতি নেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা আর হয়নি। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলে জুন-জুলাই নাগাদ স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
এবার ২৩ লাখ এসএসসি ও ১৮ লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই নেওয়া হবে এই দুটি পরীক্ষা। কোনোভাবেই এবার অটোপাস নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed