ওসমানীনগরে কার চাপায় মাদ্রাসা অধ্যক্ষের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরের ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া প্রাইভেট কার চাপায় গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রামস্থ হযরত শাহজালাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আমীরুল ইসলাম (৬০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় সিলেটগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ ২৯-৯৭৩৫) তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল কালাম।
তিনি জানান, দুপুর ১২টার দিকে অধ্যক্ষ মাওলানা মো. আমিরুল ইসলাম মাদরাসার সামনে রাস্তা পার হতে গিয়ে ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকারের নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর বেলা ২টার দিকে তিনি মারা যান।
অধ্যক্ষ মাও মো. আমীরুল ইসলাম উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
এদিকে, অধ্যক্ষ মাওলানা মো. আমিরুল ইসলাম ছিলেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেম। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইতোপূর্বে পেশাগত জীবনে তিনি জকিগঞ্জ ইছামতি দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস, বালাগঞ্জ উপজেলার চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ ছিলেন। মৃত্যুকালিন সময়ে তিনি হযরত শাহজালাল (রঃ) ফাজিল মাদরাসার অধ্যক্ষ পদে নিয়োজিত ছিলেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছিন সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক ও ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি, জালালীয়া আল কোরআন গবেষণা পরিষদ, ৩১৩ বদরী সংগঠন সহ এলাকার বিভিন্ন ওয়াজ মাহফিলে সম্পৃক্ত ছিলেন এবং তিনি নিজেও ওয়াজ মাহফিলে বয়ান পেশ করতেন। তাঁর প্রচেষ্টায় জায়ফরপুরস্থ নিজ বাড়ির সামনে একটি ইবতেদায়ি মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed