দোয়ারায় নানাবাড়ি গিয়ে পুকুরে ডুবে নাতির মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে নাজমুল সাকিব নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে বুধবার (১৯ মে) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আওয়াল ভুঁইয়ার বাড়িতে। নাজমুল সাকিব একই ইউনিয়নের বাঁশতলা গ্রামের বিসমিল্লাহ গার্মেন্টসের মালিক শামছুল ইসপামের পুত্র।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে শিশু সাকিব। বুধবার সকালে বাড়ির সকলের অজান্তে সে পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে শিশু সাকিবের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য ধন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed