বড়লেখা উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল হাফিজকে সভাপতি, মুজিবুর রহমান খছরুকে সাধারণ সম্পাদক, অধ্যাপক আব্দুস সহিদ খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনাকে সাংগঠনিক সম্পাদক করে জেলা বিএনপি এই কমিটির অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (১৮ মে) রাতে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রিছ আলী।
দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৬ ডিসেম্বর বড়লেখা পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিনা প্রতিদ্বন্ধিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হন আব্দুল হাফিজ ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান। সম্মেলনের ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্ত প্রায় সাড়ে পাঁচমাস পর মঙ্গলবার (১৮ মে) উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হচ্ছেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নছিব আলী, মইন উদ্দিন, আব্দুল মুকিত লুলু, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, মইন উদ্দিন মেম্বার, আনোয়ার উদ্দিন, ময়নুল হক ও সাইফুল ইসলাম। জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম শুনু মিয়া, মিছবাউল হক মিনু। সহ-সাংগঠনিক সম্পাদক মহিদ আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, সহ-প্রচার সম্পাদক জালাল আহমদ তালাল, দপ্তর সম্পাদক আব্দুল হাফিজ আবু চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ মালিকুর রহমান মায়ন, সহ-কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed