ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশে গণঅনুদান তুলছে দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য গণঅনুদান তুলছে বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিন দূতাবাস। দূতাবাসের ফেসবুক পেজে রোববার (১৬ মে) এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়।
পোস্টে বলা হয়, প্রিয় ভাই ও বোনেরা, নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বিমান ও স্থলবাহিনীর চলমান মানবতাবিরোধী অপরাধ ও অত্যাচার ফিলিস্তিন রাজ্যকে ধ্বংসস্তূপে পরিণত করছে।
অনেকেই মারা গেছেন, আবার অনেকেই মৃত্যুর সঙ্গে লড়ছেন।
মূল যোগাযোগের অবকাঠামো, আবাসন ভবন, স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখনকার বিপজ্জনক সময়ে, অনেক বাংলাদেশি সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং অনেকে ফিলিস্তিনের জন্য অর্থ অনুদানে প্রবল উত্সাহ দেখিয়েছেন।
নিচের নির্দেশনা অনুসরণ করে অনুদান দিতে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
০১৭১৫৮৩৩৩৩০২- রকেট (পারসোনাল)
০১৭১৫০৮১৮৩৯-বিকাশ (পারসোনাল)
০১৭১৫০৮১৮৩৯-নগদ (পারসোনাল)
অনুদান দেয়ার পর ০১৯৮৮১৪১৪১৪ এই নম্বরে টাকার পরিমাণ ও প্রেরকের বিস্তারিত মেসেজের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে।
অথবা, কেউ যদি হাতে হাতে টাকা দিতে চান তাহলে তাদের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে ঢাকাস্থ বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed