সিলেটে বাস-কারের সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ৫ জন আহত হয়েছেন।
রোববার (১৬ মে) দুপুর দেড়টায় ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপেশ রায়ের স্ত্রী বিউটি রায় ও তার দুই বছরের ছেলে রূপক রায়।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার (১৬ মে) বেলা দেড়টার দিকে ঢাকাগামী একটি বাস ও সিলেটগামী প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেট কারটি দুমড়ে মুছড়ে যায়। এতে এক নারী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেক শিশু মারা যায়। এঘটনায় আরও ৪/৫ জন আহত হয়েছেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় এক নারী ও এক শিশু নিহত হয়েছেন।’
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed