Main Menu

এমপি হাফিজ মজুমদারের স্ত্রীর ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের সহধর্মীণি জকিগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা বেগম হাফসা মজুমদার (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার স্ট্রোক করে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর ২.৩৬ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১ ছেলেসহ ৩ সন্তানের জননী।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর।

সোমবার (১৭ মে) ফজরের নামাজের পর সিলেট হযরত শাহজালাল (রঃ) দরগাহে জানাযার নামায শেষে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালসহ নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধা মোস্তাকিম হায়দার, পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সুহেল, উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Share





Related News

Comments are Closed