মঙ্গলে সফলভাবে অবতরণ করল চীনা নভোযান ঝুরং
প্রযুক্তি ডেস্ক: মঙ্গলগ্রহে সফলভাবে অবতরণ করল চীনা নভোযান ঝুরং। যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে এই অন্যন্য কীর্তির সাক্ষী হলো চীন।
শনিবার (১৫ মে) চীনা স্থানীয় সময় সকালে মঙ্গলের মাটি স্পর্শ করে ছয় চাকার ওই বিশেষ নভোযানটি।
গত ফেব্রুয়ারিতে মঙ্গলে পৌঁছায় ঝুুরং। প্রায় তিন মাস এর চারপাশ প্রদক্ষিণ করে নানা তথ্য উপাত্ত ও ছবি সংগ্রহ করে এটি। অবশেষে ১৫ মে কয়েকটি ধাপে এটি সফলভাবে অবতরণ করে মঙ্গলের উত্তর মেরু অঞ্চলে।
আগামী তিন মাস এটি মঙ্গলে বিচরণ শেষে পৃথিবীতে ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিবিদ্যার এক পৌরাণিক নাম অনুসারে ঝুরংয়ের নামকরণ করা হয়েছে। এর উচ্চ-রেজলুশন টোগোগ্রাফি ক্যামেরাসহ ছয়টি বৈজ্ঞানিক যন্ত্র রয়েছে।
সূত্র: বিবিসি, স্পেসনিউজ
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed