Main Menu

দেশে করোনায় আরো ২২ জনের মৃত্যু, শনাক্ত ২৬১

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১২৪ জন। এছাড়া এসময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ২৬১ জনের দেহে। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি দেশে করোনা শনাক্ত হয়েছিল ২৯১ জনের দেশে। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জনে।

করোনাভাইরাস নিয়ে শনিবার (১৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৪ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৪৩৫ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৭৫৮ জনের।

এর আগে শুক্রবার (১৪ মে) দেশে করোনায় ২৬ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ৮৪৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed