Main Menu

দেশে করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৮

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১০২ জন। এছাড়া এসময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৮৪৮ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে।

শুক্রবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৫২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন।

এর আগে বৃহস্পতিবার (১৩ মে) দেশে করোনায় ৩১ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ২৯০ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed