কুলাউড়ায় প্রাইভেট কার দুর্ঘটনায় প্রবাসী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে দুবাই প্রবাসী মাসুক আহমদ দুর্ঘটনায় মারা গেছেন। বাড়িতে ঈদ করতে তিনি দেশে এসেছিলেন।
মঙ্গলবার (১১ মে) সকালে তাকে বহনকারী প্রাইভেট কার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাসুক আহমদ মারা যান।
তিনি জুড়ী উপজেলা পরিষদ সংলগ্ন বেলাগাঁও গ্রামের বাসিন্ধা। এঘটনায় প্রাইভেট কার চালক ও নিহতের ছোট ভাই আহত হন। তারা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল ফেতর উপলক্ষে দুবাই প্রবাসী বড় ভাইকে এগিয়ে আনতে যান ছোট ভাই আসুক। পরিবারের সকলকে নিয়ে এক সাথে ঈদ করার কথা ছিল। ঢাকা থেকে বাড়িতে আসার সময় সড়ক দূর্ঘটনায় নিহতের খবর পরিবারে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।
কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায় জানান, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একজন নিহত হয়েছেন বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed