Main Menu

সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৭৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ১জন সুনামগঞ্জের ও অপরজন মৌলভীবাজারের বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে ৩৬৯ জনের মৃত্যু হলো।

সিলেট স্বাস্থ্য বিভাগের সোমবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যবরনকারীদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ২৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২ জন সিলেটে ও একজন সুনামগঞ্জ হাসপতালে ভর্তি হয়েছেন।

সোমবারের বুলেটিনে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৭৪ জনের দেহে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১২ জন, সিলেট জেলায় ৪৮ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ২ জনের করোনা শনাক্ত। এ নিয়ে এ বিভাগে সবমিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ২২৬ জনের।

নতুন সুস্থ ৯৪ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ১০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ২০৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৬ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

Share





Related News

Comments are Closed