রিভিউ অপশন আনছে টুইটার
প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আক্রমণাত্মক টুইট বা তার রিপ্লাই দেয়া আমাদের নিত্যদিনের অভ্যাস। তবে মাঝে মাঝে এসব নিয়ে ঘটছে বিপত্তি। বাড়ছে ঝামেলাও। তাই এই ধরনের টুইটের আগে এবার রিভিউ অপশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে টুইটার। টুইটারকে আরও স্বাধীন করার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকা।
নতুন ফিচারটি আসছে সপ্তাহ থেকেই চালু হবে। ফলে এখন থেকে কেউ আক্রমণাত্মক বা ক্ষতিকর টুইট করলে সেটিকে আবার যাচাই করে দেখার নোটিফিকেশন প্রদান করা হবে। টুইটারের মেশিন ল্যাঙ্গুয়েজ টুইটের ধরন বুঝেই এ নোটিফিকেশন পাঠাবে। নোটিফিকেশনের সঙ্গে টুইট এডিট করা, ডিলিট করা অথবা কোনো পরিবর্তন ছাড়াই পাঠানোর অপশন দেয়া হবে।
জানা গেছে এই নতুন ফিচারটি শুরুতেই চালু করা হবে আইফোন ব্যবহারকারীদের জন্য। দ্বিতীয় ধাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হবে।
টুইটার জানিয়েছে, এ ফিচারের মাধ্যমে তারা আক্রমণাত্মক ও ক্ষতিকর টুইটের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হবে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed