সিলেটে করোনায় আরও ১জনের মৃত্যু, আক্রান্ত ৩৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৩৬৭ জনের মৃত্যু হলো।
সিলেট স্বাস্থ্য বিভাগের রবিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যবরনকারীদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ২৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০ জন সিলেটে ও একজন হবিগঞ্জে হাসপতালে ভর্তি হয়েছেন।
রবিবারের বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৩ জনের। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১১ জন, সিলেট জেলায় ২১ জন ও সুনামগঞ্জে ১ জন। এ নিয়ে এ বিভাগে সবমিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ১৫২ জনের।
নতুন সুস্থ ৪৩ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ১৯ হাজার ৯১৬ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ২১০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৬ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed