চারবার ব্যর্থতার পর সফল মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি ডেস্ক: ইলন মাস্কের স্পেসএক্সের পরীক্ষা অবশেষে সফল। টেক্সাসের বেস থেকে স্টারশিপের প্রটোটাইপের পরীক্ষা সফল হয়। পরপর চারবার ব্যর্থতার মুখ দেখার পর সাফল্য এলো। চারবারই রকেটে আগুন লেগে গেছিল।
লঞ্চ কম্যান্ডার ঘোষণা করেছেন, স্টারবেস ফ্লাইট কন্ট্রোল জানিয়েছে, স্টারশিপ ল্যান্ড করেছে। স্টারশিপের স্টেইনলেস স্টিলের রকেট এসএন১৫ গালফ অফ মেক্সিকোর ১০ কিলোমিটার উপরে উঠে তারপর ফিরে এসে ল্যান্ড করে। ছয় মিনিটের এই উড়ান সফল। তবে ল্যান্ডিংয়ের পর বেস-এ ছোট আগুন ধরেছিল। স্পেসএক্সের ব্যাখ্যা এটা একেবারেই কোনো অস্বাভাবিক বিষয় নয়। মিথেন ফুয়েলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে এটা হতে পারে। ইঞ্জিনিয়াররা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে আগুন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয়।
স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক টুইট করে বলেছেন, স্টারশিপের ল্যান্ডিং স্বাভাবিক ছিল।
গত মাসে নাসা স্পেসএক্সের সঙ্গে ৩০০ কোটি ডলারের চুক্তি করেছে। তারা স্পেসএক্সের স্টারশিপ করে চাঁদে মহাকাশচারীদের পাঠাবে। মাস্ক চাইছেন, সৌরমণ্ডলের বিভিন্ন গ্রহে যাওয়ার জন্য সুপার হেভি রকেটে করে স্টারশিপকে পাঠাতে। সেই রকেট আবার ব্যবহার করা যাবে। তিনি চাঁদে ও মঙ্গলে মানুষও পাঠাতে চান। মঙ্গলে কলোনি তৈরি করতে চান। চাঁদে একটি লুনার স্টেশনও তৈরি করবেন তিনি। সূত্র: ডিডব্লিউ, এপি, এএফপি
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed