সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। তারা সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে ৩৬০ জনের মৃত্যু হলো। সিলেট স্বাস্থ্য বিভাগের বুধবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যবরনকারীদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৮৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ২৮ জনের মৃত্যু হয়েছে।
বুধবারের বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬১ জনের। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১৫ জন, সিলেট জেলায় ৩০ জন, সুনামগঞ্জে ৪ জন , হবিগঞ্জে ৮ জন ও মৌলভীবাজারে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বিভাগে সবমিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৯৩৪ জনের।
নতুন সুস্থ ১১২ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ১৯ হাজার ৬৭৭ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ২৪০জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২২৬ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজাওে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed