মহাকাশ থেকে ফিরল চার নভোচারী
প্রযুক্তি ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) মিশন শেষে চার নভোচারী পৃথিবীর বুকে চলে এসেছেন।
রোববার (২ মে) নভোচারী মাইকেল হপকিন্স, ভিক্টর গ্লোভার, শ্যানন ওয়াকার ও সোইচি নোগুচিকে নিয়ে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল ফ্লোরিডার পানামা শহরের উপকূলে অবতরণ করে।
চারজনের মধ্যে সোইচি নোগুচি জাপানের মহাকাশ গবেষণা সংস্থার নভোচারী। বাকি তিন জন যুক্তরাষ্ট্রের।
১৬৭ দিন তারা মহাকাশে অবস্থান করেছিলেন।
গত ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা বলেছে, বৈরী আবহাওয়ার কারণে অভিযান স্থগিত করা হয়েছে।
নাসার বাণিজ্যিক ক্রু সার্ভিস প্রোগ্রামের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নভোচারীদের বহন করে নিয়ে আসে ড্রাগন ক্যাপসুল।
২০২০ সালের নভেম্বরে ক্রু-১ নামের এই মিশন শুরু হয়েছিল। ২০১১ সালে নাসার স্পেস শাটল প্রোগ্রামের পর যুক্তরাষ্ট্র থেকে মহাকাশে প্রথম মানব অভিযান শুরু হয়।
মহাকাশ প্রযুক্তিতে বিপ্লব আনতে ২০০২ সালে স্পেসএক্স প্রতিষ্ঠিত হয়। অন্যান্য গ্রহে মানুষের বসবাস নিয়ে গবেষণা করাই এটির প্রধান উদ্দেশ্য।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed