২৪ ঘণ্টার মধ্যেই মুছে যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ
প্রযুক্তি ডেস্ক: ২৪ ঘণ্টা নাকি ৭ দিনের মধ্যে মেসেজ মুছে ফেলবেন- এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের খবর প্রকাশকারী ওয়েবসাইট ওয়াবেটাইনফো জানিয়েছে, বেটা ভার্সনে নতুন একটি ফিচার ইতিমধ্যে যোগ করা হয়েছে। পরীক্ষা শেষ হলে সব ব্যবহারকারীর কাছে যাবে।
পাঠানো বার্তা এক সপ্তাহের মধ্যে অদৃশ্য করার ফিচার হোয়াটসঅ্যাপে আগে থেকেই ছিল। অনেকে তার আগেই মেসেজ মুছে ফেলতে চান। তাই ২৪ ঘণ্টার একটা অপশন আনতে চাইছে কোম্পানিটি।
সম্পর্কিত খবর
আগে ধারণা করা হয়েছিলো, দুটি অপশনের একটি থাকবে। এখন মনে হচ্ছে দুটি অপশনই রাখবে হোয়াটসঅ্যাপ।
প্রতিবেদনে বলা হয়েছে, আইওএস এবং অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে থাকা ফিচারটি ডেস্কটপ এবং ওয়েব ভার্সনেও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াবেটাইনফোর দাবি, ২৪ ঘণ্টার মধ্যে মেসেজ অদৃশ্য করার ফিচার ব্যবহারকারীদের বাড়তি সুরক্ষা দেবে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed