সিলেটের দুই ল্যাবে ৪২ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে পরীক্ষায় ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষায় এই ৫৫ জনের দেহে করোনা ধরা পড়ে।
জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে শুক্রবার ৬ জন করোনা পজেটিভ শনাক্ত হন। এর মধ্যে ৪ জনই সিলেট নগরীর উপশহর এলাকার বাসিন্দা। বাকি দুই জনের একজন কোম্পানীগঞ্জ উপজেলার এবং অপরজন কানাইঘাট উপজেলার বাসিন্দা।
অপরদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শুক্রবার সিলেট বিভাগের আরও ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, শুক্রবার শাবির ল্যাবে ২৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জের ১১ জন, হবিগঞ্জের ১০ জন এবং মৌলভীবাজার জেলার ৫ জন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed