Main Menu

ফেসবুকের কল্যাণে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেল মা

বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ১ বছর পর খোঁজ মিলেছে সিলেটের ওসমানীনগরের এক যুবকের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে ও ওসমানীনগর থানা পুলিশের সহায়তায় লায়েক আহমদ (২৬) নামের এই যুবক মায়ের কোলে ফিরেছে।

বৃহস্পতিবার ওসমানীনগর থানা পুলিশের সহায়তায় উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলা পাড়া গ্রামে নিখোঁজের পরিবারের কাছে তাকে তুলে দেওয়া হয়।

জানা যায়, ওসমানীনগর থেকে ১ বছর আগে মানসিক প্রতিবন্ধী লায়েক নিখোঁজ হয়। নিখোঁজের ১ বছর পেরিয়ে গেলেও তার কোন সন্ধান পাচ্ছিল না পরিবার। কিছুদিন পূর্বে ফেসবুকের মাধ্যম তার পরিবারের সদস্যরা জানতে পারেন লায়েক আহমদ (২৬) সাতক্ষিরা জেলায় আছে। তখনই তারা পুলিশের সহযোগিতা চেয়ে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়রী করেন। এই তথ্যের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিকের দিক নির্দেশনায় ওসমানীনগর থানার এসআই মলাই মিয়ার নেতৃত্বে একটি টিম সাতক্ষিরা জেলার সদর থানার লাভসা গ্রামের মৃত শেখ মতিউর রহমানের পুত্র শেখ আনোয়ারুল ইসলাম আনুর নিকট হতে নিখোঁজ হওয়া লায়েক আহমদকে উদ্ধার করে নিয়ে আসেন।

বৃহস্পতিবার ওসমানীনগর থানা পুলিশ মানসিক প্রতিবন্ধী লায়েক আহমদকে তার মায়ের কাছে তুলে দেয়।

পুলিশ জানায়, গত শনিবার (২৫ এপ্রিল) ওসমানীনগর থানায় মানসিক প্রতিবন্ধী লায়েকের পরিবারেরর পক্ষ থেকে একটি সাধারণ ডায়রী করা হয়। ডায়রীতে উল্লেখ করা হয়- ওসমানীনগর থানার বুরুঙ্গা বাজার ইউনিয়নের পূর্ব তিলাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মানসিক প্রতিবন্ধী লায়েক আহমদ (২৬) নিজ বাড়ি থেকে এক বছর পূর্বে নিখোঁজ হন। এরপর থেকে তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান পাননি। কিছুদিন পূর্বে ফেসবুকের মাধ্যমে জানতে পারেন লায়েক আহমদ (২৬) সাতক্ষিরা জেলায় আছে। সেখান থেকে তাকে উদ্ধার করে এনে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

সাতক্ষিরার শেখ আনোয়ারুল ইসলাম আনু জানান, ২০২০ সালের ডিসেম্বর থেকে লায়েক তাদের বাড়ীতে ছিল। তবে সে মানসিক প্রতিবন্ধী হওয়ায় তার পরিচয় সঠিক ভাবে তারা শনাক্ত করতে পারেনি।

এদিকে আজ হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে লায়েকের বাড়িতে এক হৃদয় বিদায়ক দৃশ্যের সৃষ্টি হয়। ছেলেকে পেয়ে তার মা সহ পরিবারের সদস্যরা আবেগ আপ্লোত হয়ে পড়েন।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক জানান, মানসিক প্রতিবন্ধী লায়েক আহমদের পরিবারের সাধারণ ডায়রীর প্রেক্ষিতে তাকে সাতক্ষিরা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed