চন্দ্রজয় করা মাইকেল কলিন্স মারা গেছেন
প্রযুক্তি ডেস্ক: চাঁদের বুকে প্রথম পা রাখা মানুষগুলোর মধ্যে অন্যতম মাইকেল কলিন্স মারা গেছেন। ক্যানসারের সঙ্গে লড়ে বুধবার (২৮ এপ্রিল) মারা যান এই মহাকাশচারী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। খবর রয়টার্সের।
টুইটারে মাইকেল কলিন্সের অফিশিয়াল অ্যাকাউন্টে এক বিবৃতিতে কলিন্সের পরিবার বলেছে, ‘মাইক সব সময়ই নম্রতার সঙ্গে জীবনের চ্যালেঞ্জগুলো গ্রহণ করেছেন। তিনি একইভাবে তার জীবনের শেষ চ্যালেঞ্জটিও গ্রহণ করেছেন।’
নাসার ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, জাতি একজন সত্যিকারের অগ্রদূত ও প্রবক্তাকে হারিয়েছে। দুই সঙ্গীকে নিয়ে সেই অভিযানে তিনি প্রথমবারের মতো চাঁদে অবতরণ করেছিলেন। এটি আমাদের জাতির জন্য একটি মাইলফলক অর্জন ছিল।
চাঁদের বুকে মানুষ প্রথম পা রেখেছিল ১৯৬৯ সালে। ওই বছরের ১৬ জুলাই মনুষ্যবাহী মহাকাশযান উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয় নাসার অ্যাপোলো-১১ অভিযানের চূড়ান্ত পর্ব। ২০ জুলাই চাঁদের বুকে পা রেখে ইতিহাস গড়েন এই অভিযানের তিন নভোচারীর একজন নীল আর্মস্ট্রং। এর কিছুপর চাঁদের বুকে দ্বিতীয় মানব হিসেবে পা রাখেন বাজ অলড্রিন। সে সময় চাঁদের চারপাশ ঘিরে কক্ষপথে মূল মহাকাশযান কমান্ড মডিউল কলাম্বিয়া নিয়ে একা চক্কর দিচ্ছিলেন মাইকেল কলিন্স। এই তিন নভোচারী আট দিন মহাকাশে কাটিয়ে ২৪ জুলাই পৃথিবীতে ফিরে আসেন।
মাইকেল কলিন্সের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়, জীবনের শেষ দিনগুলি বেশ শান্তিপূর্ণভাবেই কাটিয়েছিলেন তিনি। মাইক সর্বদা নম্রতার সাথে জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন।
এই দক্ষ পাইলট এবং মহাকাশচারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নাসা। নাসার প্রধান মুখপাত্র ড. স্টিভ জুরসিযেক বলেন, একজন সত্যিকারের কিংবদন্তী হারালো বিশ্ব।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed