সিলেটে যুক্তরাজ্য বিএনপির সভাপতির বাড়িতে হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেকের বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) ভোরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি গ্রামে মালেকের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।
এরআগে মঙ্গলবার একটি ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মালেক। আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদেরও গালাগাল করেন তিনি। ওই ফেসবুক লাইভ টকশোতে অংশ নেওয়া আওয়ামী লীগের এক নারী নেত্রীকে নিয়েও অবমাননাকর ও অশ্লীল মন্তব্য করেন মালেক।
এর জের ধরে বুধবার ভোরে মালেকের গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মালেকের পরিবারের সব সদস্য যুক্তরাজ্যে অবস্থান করেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ভোরে শতাধিক লোক ওই বাড়িতে হামলা করে। হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ যাওয়ার পরপরই ক্ষুব্ধ লোকজন চলে যান।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed