Main Menu

বুধবার সিলেট নগরীতে বিদ্যুৎ থাকবে না ৩ ঘণ্টা

বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর সিলেট দপ্তরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি নয়াসড়ক ফিডারের আওতাভুক্ত এলাকাসমূহে বুধবার সকালে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিষয়টি মঙ্গলবার (২৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত কাজের জন্য ১১ কেভি নয়াসড়ক ফিডারের আওতাভুক্ত সিলেট নগরীর কাজীটুলা, রকিবশাহ মাজার, মানিকপীর মাজার, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, কিশোরী মোহন স্কুল, নেহার মার্কেট, জিন্দাবাজার ও আশপাশ এলাকায় বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে এর আগেই মেরামত কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান শামছ-ই-আরেফিন।

Share





Related News

Comments are Closed