সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটে লাচ্ছা সেমাই তৈরির ধুম পড়েছে। আর এসব সেমাইর কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দেদারছে তৈরি হচ্ছে ভেজাল লাচ্ছা সেমাই।
এমন গোপন সংবাদে আজ মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকরের বিসিক শিল্পনগরীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ সিলেট আঞ্চলিক অফিস।
এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে সেমাই ও মুড়ির তিন প্রতিষ্টানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে ওই তিন প্রতিষ্টানের নাম প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্ত বলেন, ঈদকে সামনে রেখে বিভিন্ন কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে এমন সংবাদ আসে আমাদের কাছে। এ জন্য আজ সকাল ১১টার দিকে র্যা ব-৯ এর সহায়তায় গোটাটিকরের বিসিক শিল্প এলাকায় অভিযান করা হয়। অভিযানে সেমাই ও মুড়ি তৈরির তিন প্রতিষ্টানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও পণ্যের গায়ে দাম না লেখার কারণে এ জরিমানা করা হয়। তবে প্রতিষ্টানের নাম জানাতে চাননি ভোক্তা-অধিকারের কর্মকর্তা শ্যামল পুরকায়স্ত। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, প্রথম দিকে আমরা তাদেরকে জরিমানা ও সতর্ক করে দেই। পরে যদি তাদের বিরুদ্ধে আবারো অভিযোগ পাওয়া যায় তাহলে কোন ছাড় দেয়া হয় না।
অভিযানে আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed