‘নিজর বিছরায় বেড়া নাইরে নাচরায় খালি খেমটা’
মো: জহিরুল ইসলাম (অচিনপুরী) : ভিন দেশের দুর্দশা দেখে তীর্যক মন্তব্য করা বাদ দিই। নিজের চরকায় তেল দিই। নিজেরা এমন আহামরি আধ্যাত্মিক শক্তি অর্জন করি নাই যে আল্লাহ পাক তাঁর রহমতের ছায়ায় আমাদের ঢেকে রাখবেন। এমন আহামরি স্বাস্থ্য সচেতন জাতি হই নাই যে করোনা আমাদের ছুঁতে পারবে না।
বরং আসুন তওবা করি। এই মুহূর্তে তওবা হচ্ছেঃ
★ আল্লাহর নাফরমানি করবো না
★ নেহায়েত জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহির হবো না, ঈদের শপিং অবশ্যই বর্জন করবো। সমাবেশ, জটলা বেধে আড্ডা দেবো না।
★ অবশ্যই মাস্ক ছাড়া ঘরের বাহির হবো না
চলুন শপিং এর টাকা দিয়ে দরিদ্র মানুষ খোঁজে খোঁজে সাহায্য করি।
বেঁচে থাকলে ঈদ হবে, বেঁচে থাকলে আনন্দ ফুর্তি হবে। এখন সবাই মিলে বেঁচে থাকার যুদ্ধে শামিল হই।
(ফেসবুক থেকে সংগৃহীত)
Related News
নীরবতার এক অদৃশ্য আয়না
হক মোঃ ইমদাদুল, জাপান: বিদেশে বসবাসের অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু শেখায়, যার সবকিছু কোনো বইয়েRead More
জাপানের দরজা খোলা, চৌকাঠ উঁচু
হক মোঃ ইমদাদুল: বদলে যাওয়া জাপানে বিদেশিদের ভবিষ্যৎ কোথায়? জাপানের সঙ্গে দীর্ঘ প্রবাসজীবনের সম্পর্ক যাঁদের,Read More



Comments are Closed