সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৯৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। তারা দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে এ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩৯ জনে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে এ পর্যন্ত মারা যাওয়া ৩৩৯ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৬৭ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৭ জন রয়েছেন।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরো ৯৪ জনের দেহে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, সিলেট জেলায় ৫৪ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ৭ জন। এ নিয়ে এ বিভাগে করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৪১৪ জনে।
এছাড়া, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩৮ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৪৭ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ২৬৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৪৩ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন ও মৌলভীবাজারে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed