Main Menu

নববধূ তামান্নার হত্যার ৫ মাস পর স্বামী মামুন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নববধূ সৈয়দা তামান্না আক্তার (১৯) হত্যা মামলার প্রধান আসামী আল মামুন ৫ মাস পর ঢাকা থেকে গ্রেফতার হয়েছে। সে নিহত তামান্নার স্বামী। কোতয়ালী থানার একদল পুলিশ ২৫ এপ্রিল রবিবার রাত সাড়ে ৯টায় ঢাকার মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আল মামুন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চরহোগলা (পাতিয়া চর উত্তর) গ্রামের আবুল কাশেম সরদারের পুত্র। বর্তমানে সিলেট কোতয়ালী থানার উত্তর কাজীটুলা (অন্তরঙ্গ-৪/১, ২য় তলা) ভাড়াটে বাসায় বসবাস করতো।

২০২০ সালের ২৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কোতয়ালী থানা পুলিশ উত্তর কাজীটুলাস্থ অন্তরঙ্গ-৪/১ (২য় তলা) বাসার ভেতর থেকে তামান্নার লাশ উদ্ধার করে। স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয় বলে তার মা হাফিজুন নেছা চৌধুরীর অভিযোগ। হত্যাকান্ডের পর ভিকটিমের ব্যবহৃত দুই ভরি র্স্বণালংকার সহ অন্যান্য জিনিসপত্র সঙ্গে নিয়ে, বাসা বাইরে হতে দরজায় তালাবদ্ধ করে পালিয়ে যায় স্বামী মামুন। এ বিষয়ে ভিকটিমের ভাই সৈয়দ আনোয়ার হোসনে (৩২) বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

পুলিশ জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ এর দিক নির্দেশনায় মামলার তদন্তকারী র্কমর্কতা এসআই(নিঃ)/মোঃ আব্দুল মান্নান সঙ্গীয় অফিসার ফোর্স সহ ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে আল মামুন’কে গ্রেফতার করা হয়। আসামীকে সোমবার বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed