সিলেটে ২৪ ঘন্টায় করোনায় ৮ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট অফিস: সিলেটে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে এ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩২ জনে।
রবিবার (২৫ এপ্রিল) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে এ পর্যন্ত মারা যাওয়া ৩৩২ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৬১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৭ জন রয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরো ৪৫ জনের। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫জন, সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ২ জন। এ নিয়ে এ বিভাগে করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ২৩২ জনে।
এছাড়া, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২৯ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৪৪৩ জন।
বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৭৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৫৫ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন ও মৌলভীবাজারে ৬ জন রোগী হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
ওসমানীনগরে মশাল মিছিলের চেষ্টাকালে ৭ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ।Read More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed