কমলগঞ্জে করোনার ভ্যাকসিন সংকট, মানুষের ভোগান্তি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। এতে করে দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা লোকজন টিকা না দিয়ে ফিরে যান। সর্বশেষ হাসপাতালে রক্ষিত ২৪টি ভায়াল টিকা দ্রæত শেষ হওয়ায় সংকট দেখা দিয়েছে বলে উপজলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান। শনিবার দুপুর ঘটনাটি ঘটেছে।
জানা যায়, কমলগঞ্জ উপজেলায় করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ৭৭২৪ জন। এতে ৭৭২টি ভায়াল ব্যবহার করা হয়। প্রথম টিকা গ্রহনকারীরারা দ্বিতীয় ডোজ টিকা নিতে প্রতিদিন ভিড় করছেন হাসপাতালে। ৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৩৫৫৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। এখনো বাকী ৩২০০জন। কিন্তু শনিবার দুপুর ১২টায় টিকা সংকটের কারণে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে করোনার টিকা দেয়া বন্ধ রাখা হয়। দুপুরের পর অনেকেই ভিড় করে হাসপাতালে। কিন্তু টিকা না দিয়ে তাদেরকে ফিরিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে করে লকডাউনের মধ্যে দুর দুরান্ত হতে আসার লোকজন টিকা না দিয়ে চলে যেতে হয়। রোববার পাওয়া যাবে কিনা তাও নিশ্চিত করে বলতে পাচ্ছেন না কেউ।
ভুক্তভোগী অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, এত কষ্ট করে দুর দুরান্ত থেকে লকডাউনের মধ্যে আসলাম। কিন্তু টিকা পেলাম না। হাসপাতাল র্কতৃপক্ষ আগেই ভ্যাকসিন নিয়ে সংগ্রহ করা উচিত ছিল।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁঞা জানান, দ্বিতীয় ডোজ টিকা নিতে প্রচুর মানুষ ভিড় করছেন। হাসপাতালে সংরক্ষিত টিকা শেষ হয়ে গেছে। সির্ভিল সার্জন বরাবর আবেদন করা হয়েছে। আশা করা যায় অতি দ্রæত করোনা ভ্যাকসিন চল আসবে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed