রাজনগরে চা বাগানে সন্ত্রাসীদের হামলা, আহত ৫
বিশেষ সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ চা বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে বাধা দেয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন বাগানের ব্যবস্থাপক লোকমান চৌধুরী, সহকারী ব্যবস্থাপক সাইদুর রহমান, সৈয়দ আসাদুজ্জামান, নিয়াজ বক্স, ড্রাইভার শিবলু সরকার।
আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বাগানে ফিরলেও ডাইভার শিবলু সরকারের অবস্থা খারাপ থাকায় তিনি হাসপাতালে ভর্তি আছেন।
জানা যায়, দীর্ঘদিন থেকে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের শোয়েব কয়সর সহ ৫/৬ জন উত্তরভাগ চা বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বাগান কর্তৃপক্ষ বারবার তাদেরকে বাধা দিলেও তারা বাধা না শুনে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। তাদের ব্যাপারে থানাকে অবহিত করলে থানা কর্তৃপক্ষ তাদেরকে অবৈধভাবে বালু উত্তোলন করতে নিষেধ করে। পুলিশি নিষেধ অমান্য করে আজ শুক্রবার উত্তর ভাগ চা বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে আসলে বাগান কর্তৃপক্ষের লোকজন তাদের বাঁধা প্রদান করলে সন্ত্রাসীরা তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। একপর্যায়ে বাগানের পাগলা ঘন্টি বাজালে বাগানের চারটি ব্লক থেকে শত শত শ্রমিক ছুটে আসে।
উত্তেজিত শ্রমিকদের আগমনের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের দুটো মোটরসাইকেল ফেলে পালিয়ে য়ায়। তাদের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল উত্তেজিত বাগান শ্রমিকরা পুড়িয়ে দেয়। খবর পেয়ে রাজনগরের এসিল্যান্ড ও থানার কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ছড়া ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনার পর শ্রমিকরা বাগান থেকে বের হতে ভয় পাচ্ছে। বাগান থেকে বেরোলে সন্ত্রাসীদের আক্রমণের শিকার হতে পারে। এ ঘটনার প্রেক্ষিতে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে । শেষ খবর পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে চা বাগান কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed