করোনা শনাক্তে ভারতের সর্বোচ্চ রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েক দিন ধরেই একের পর এক করোনা সংক্রমণের রেকর্ড হচ্ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় বিশ্বের অতীতের সব রেকর্ড ভেঙে দেশটিতে প্রায় ৩ লাখ ১৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যা সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের রেকর্ডও ভেঙে দিয়েছে।
এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই মহামারিতে এ পর্যন্ত একক কোনো দেশে একদিনে এত সংখ্যক মানুষ আক্রান্তের এটিই প্রথম ঘটনা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এর আগে গত ১২ এপ্রিল করোনা সংক্রমণের দিক থেকে ব্রাজিলকে টপকে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে আসে ভারত, এবার যুক্তরাষ্ট্রকে টপকে সংক্রমণে প্রথম স্থানে উঠে আসল জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি।
টাইমস অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, যা বিশ্বের মধ্যে একদিনে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৫৮১ জন আক্রান্ত হয়েছিল।
গত ৪ এপ্রিল ভারতে একদিনে আক্রান্ত হয়েছিল এক লাখ। মাত্র ১৭ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে ৩ লাখ ছাড়িয়ে গেল। দৈনিক আক্রান্তের হার বেড়েছে ৬.৭৬ শতাংশ গতিতে, যা আমেরিকার চেয়ে চারগুণ বেশি।
গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছে ২ হাজার ১০২ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৮৪ হাজার ৬৭২ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮০৬ জন।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed