সিলেটে করোনায় আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে এ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১৯ জনে।
সিলেট স্বাস্থ্য বিভাগের বৃহস্পতিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে আরও ১১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট ওসমানী হাসপাতালে ১৫ জন, সিলেট জেলায় ৭০ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ১৪ জন। এ নিয়ে এ বিভাগে করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৯৪৮ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪২ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৪১ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত মারা যাওয়া ৩১৯ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৪৯ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৬ জন রয়েছেন।
বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ৩০৬ জন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৮৭ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন ও মৌলভীবাজারে ২ জন রোগী হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed