Main Menu

সিলেটের তিন ল্যাবে ১২৩ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের তিন ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২৩ জন, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাবে ২২ জনের ও শাবির ল্যাবে ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার তিন ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্র জানায়, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২০ জনই সিলেট নগরী ও বিভিন্ন উপজেলার বাসিন্দা। বাকি ৩ জনের মধ্যে সুনামেগঞ্জের ২ জন এবং হবিগঞ্জের ১ জন।

এছাড়া সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৭২ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

এদিকে একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, মঙ্গলবার শাবির ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৫ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ২৫ জন এবং মৌলভীবাজার জেলার ১৬ জন রয়েছেন।

 

Share





Related News

Comments are Closed