করোনায় আক্রান্ত নায়ক আলমগীর হাসপাতালে
বিনোদন ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর। তাকে রাজধানীর গ্রীনলাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে আঁখি আলমগীর।
তিনি বলেন, ১৮ এপ্রিল বাবার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বেশ ভালো আছেন। সবার কাছে বাবার জন্য দোয়া চাই।
গত ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা প্রতিরোধের টিকা নিয়েছিলেন নায়ক আলমগীর ও রুনা লায়লা।
গত ১৭ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন তারা। দ্বিতীয় ডোজ নেয়ার পর আলমগীর করোনায় আক্রান্ত হলেও এখনো সুস্থ আছেন রুনা লায়লা।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed