ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরও ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। রোববার (১৮ এপ্রিল) টানা চতুর্থ দিনের মতো ২ লাখের অধিক এবং এ পর্যন্ত সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। খবর এনডিটিভি’র।
বর্তমানে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জনে।
এদিকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে রেকর্ড এক হাজার ৫০১ জন মানুষ। এনিয়ে বর্তমানে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে এক লাখ ৭৭ হাজার ১৬৮ জন।
ভারতে বর্তমানে আক্রান্ত অসুস্থ রোগীর সংখ্যা ১৮ লাখ এক হাজার ২৯৮ জন এবং এই পর্যন্ত মোট সুস্থ হয়েছে এক কোটি ২৮ লাখ ৯ হাজার ৬৪৩ জন।
গত জানুয়ারি মাসে দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে চলে এলেও বর্তমানে প্রতিদিনই দুই লাখের ওপরে নতুন করে করোনা রোগী শনাক্ত হচ্ছে।
১৬ জানুয়ারি থেকেই করোনার টিকা উৎপাদনকারী দেশটি সারাদেশ জুড়ে গণটিকা দান কার্যক্রম শুরু করে। দেশটিতে এ পর্যন্ত প্রায় ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দেশটিতে কোভিড পরীক্ষা কার্যক্রম আরও জোরদার করেছে। এই পর্যন্ত ২৬ কোটি ৪০ লাখ করোনা টেস্ট সম্পন্ন করেছে ভারত।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed