সিলেটে অপহৃত স্কুলছাত্রী কুলাউড়ায় উদ্ধার, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের আখালিয়া এলাকা থেকে অপহৃত হওয়া এক স্কুলছাত্রীকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী হিসেবে অভিযুক্ত জায়েদ মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। সে কুলাউড়ার রাউৎগাঁও উত্তরপাড়ার মতিন মিয়ার ছেলে।
শুক্রবার ভোর সাড়ে ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কুলাউড়ার থানার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। আর উদ্ধার হওয়া স্কুল ছাত্রীকে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, সিলেট শহরতলীর আখালিয়া নতুন বাজারস্থ বিরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বাড়ী ফেরার পথে গত ১২ এপ্রিল দুপুর ১টার দিকে অপহরণ হয় এক স্কুল ছাত্রী। পরে ওই স্কুল ছাত্রীর ভাই সুমন মিয়া জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নং-৫৬২ তাং-১৪/০৪/২০২১।
পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায় তিনি জানতে পারেন যে, ভিকটিম (১৭) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন রাউৎগাঁও এলাকায় আসামী জায়েদের বাড়িতে রয়েছে। খবর পেয়ে জালালাবাদ থানার এসআই (নিরস্ত্র) নিহারেন্দু তালুকদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের সহায়তায় আসামীর বসত বাড়ী হতে ভিকটিমকে শুক্রবার ভোর সাড়ে ৪টার সময় উদ্ধার করেন। একই সময়ে ভিকটিম ওই স্কুল ছাত্রীকেও উদ্ধার করা হয়। আসামীকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। আর ভিকটিমকে পরীক্ষা করার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) আইনে মামলা দায়ের করা হয়েছে। নং-২১ তাং-১৬/০৪/২০২১।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed