বিশ্বনাথে কঠোর লকডাউন, মাঠে পুলিশ প্রশাসন
বিশ্বনাথ প্রতিনিধি : করোনা সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিনে সিলেটের বিশ্বনাথ উপজেলায় তৎপর ছিল উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে দিনব্যাপী উপজেলায় যৌথ মহড়া, সচেতনমূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়েছে।
গেল কয়েকদিন ঢিলেঢালা লকডাউনে গণপরিবহন বন্ধ ব্যতীত সব কিছুই ছিল অনেকটা স্বাভাবিক। এখন সর্বাত্মক লকডাউন ঘোষণার পর বুধবার সকাল থেকে পাল্টে যায় এ উপজেলার চিত্র।
খোলা হয়নি কাঁচা ও নিত্যপণ্য, জরুরি ওষুধের দোকান ব্যতীত অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান।
সড়ক গুলোতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের অপ্রতুল ছোট ছোট যানবাহন ছাড়া চলেনি কোন যানবাহন। বন্ধ ছিল সরকারি-বেসরকারি অফিস। ইফতারির জন্যে কিছু খাবার হোটেল খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল খুবই কম।
বুধবার দুপুরে উপজেলা সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ ও সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ৯টি মামলায় ৯জন পথচারীকে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed