Main Menu

করোনায় মারা গেলেন সিকৃবির প্রফেসর ড. মাহফুজুল হক

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত¡ ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এইচ এম মাহফুজুল হক ১৩ এপ্রিল মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বহুদিন থেকে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন, মৃত্যুর কয়েকদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা ভাইরাসের আক্রমনে তাঁর ফুসফুসের ৭২ ভাগ বিকল হয়ে যায়। তবে তিনদিন আগে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

গত সোমবার শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং মঙ্গলবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

গত মাসেই ড. মাহফুজ তাঁর স্ত্রীকে হারিয়েছেন। তাঁর স্ত্রী ইশরাত জাহান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব ছিলেন এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়নরত ছিলেন। একমাসের ব্যবধানে মা-বাবা কে হারিয়ে ড. মাহফুজের দুটি শিশু সন্তান শোকের সাগরে ভাসলো।

ড. মাহফুজ ২০১৩ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

সস্ত্রীক ড. মাহফুজুল হক

ড. মাহফুজের মরদেহ মঙ্গলবার সিকৃবি ক্যাম্পাসে নিয়ে আসা হয়। সিকৃবির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে বাদ আসর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে একটি জানাজা অনুষ্ঠিত হয়।

ড. মাহফুজের এই হৃদয়বিদারক মৃত্যুতে সমগ্র ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। এছাড়া শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, গণতান্ত্রিক অফিসার পরিষদ শোক প্রকাশ করেছে।

উল্লেখ্য গত ৫ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক প্রফেসর ড. মোঃ আবু বকর সিদ্দিক মৃত্যুবরণ করেছিলেন।

ড. মাহফুজুল হকের মৃত্যুতে আমুসের শোক

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এইচ এম মাহফুজুল হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
শোক প্রকাশকারী নেতৃবৃন্দরা হলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) এর প্রধান উপদেষ্টা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, উপদেষ্টা প্রফেসর ড. আনজুমান আরা. প্রফেসর ড. মোহাম্মদ সায়েম উদ্দিন আহমদ, সহযোগী অধ্যাপক বাসুদেব পাল, সহযোগী অধ্যাপক শামসুজ্জামান শাকিল, সহযোগী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, শারমিন নাহার, মোছাব্বির মোহাম্মদ মুছা, মাকছাদুর রহমান, আবুল হাসনাত, দেবাশীষ সাহা,ঋত্বিক দেব অপু, মনোয়ার হোসেন, শুভব্রত দাশ, সুমিত সরকার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ডাঃ আবুল বাশার জুয়েল ও সাধারণ সম্পাদক সাব্বির মোল্লা জেলা কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান, সিলেট মহানগর কমিটির সভাপতি মোঃ আব্দুল আহাদ বাবর,জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন বাপ্পী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন, সিলেট জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান চৌধুরী লিমন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, এম সি কলেজ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ সহ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
শোক বার্তায় নেতৃবন্দ মরহুম ড. এ এইচ এম মাহফুজুল হকের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

Share





Related News

Comments are Closed