করোনায় আক্রান্ত তপন চৌধুরী-ফরিদা পারভীন
বিনোদন ডেস্ক: করোনার থাবা খুব ভালোভাবেই পড়েছে দেশের সংগীতাঙ্গনে। এবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন কণ্ঠশিল্পী তপন চৌধুরী ও প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন।
গত ৯ এপ্রিল তপন চৌধুরীর করোনা পজিটিভ রিপোর্ট আসে, আর ৮ এপ্রিল পজিটিভ রিপোর্ট পান ফরিদা পারভীন।
তপন চৌধুরী এখন কানাডা প্রবাসী। গানের টানে বছরের প্রায়ই দেশে ছুটে আসেন। এবার এই করোনা মহামারির দাপটে পরিবারসহ সবার সুরক্ষার কথা চিন্তা করে কানাডায় অবস্থান করছিলেন। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ পেয়ে দেশে এসেছিলেন। তবে গান গাওয়ার সুযোগ পাননি আক্রান্ত হওয়ার কারণে। বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন এই সংগীত তারকা।
এদিকে সবার কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর। তিনি জানান, এই নন্দিত গায়িকার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
কিংবদন্তি এই দুই শিল্পী নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
উল্লেখ্য, রোববার (১১ এপ্রিল) করোনার আক্রান্ত হয়ে মারা গেছেন বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed