চিরনিদ্রায় শায়িত সাংবাদিক হাসান শাহরিয়ার
বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের (সিজেএ) প্রেসিডেন্ট ইমেরিটাস হাসান শাহরিয়ারকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার বাদ মাগরিব তাকে সেখানে দাফন করা হয় বলে জানিয়েছেন তার স্বজন ও দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী।
এর আগে বাদ আছর জাতীয় প্রেসক্লাবে প্রথম এবং বাদ মাগরিব সেগুনবাগিচা হাউজিং মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্র জানায়, প্রাথমিকভাবে তাকে সুনামগঞ্জে দাফনের সিদ্ধান্ত হলেও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তাকে ঢাকায় দাফন করা হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর ইম্পালস হাসপাতালে ইন্তেকাল করেন বরেণ্য ও এ সাংবাদিক।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed