জাফলংয়ে নদীতে পাথর তুলতে গিয়ে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটের ডাউকি নদীতে পাথর তুলতে গিয়ে এক বারকি কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত পলাশ আহমেদ (১৬) সুনামগঞ্জের মধ্যনগর থানার জাতীয়পাড়া এলাকার মঙ্গল মিয়ার ছেলে। বারকি শ্রমিকের কাজ করার সুবাদে পলাশ আহমেদ তার বাবা-মা ও পরিবার পরিজনের সাথে দীর্ঘদিন ধরে জাফলংয়ের মেলার মাঠ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ এপ্রিল) সকালে পলাশ আহমেদ ও তার সহোদর ভুট্টো মিয়াসহ কয়েকজন বারকি শ্রমিক জাফলংয়ের জুমপাড় এলাকা সংলগ্ন ডাউকি নদী থেকে পাথর উত্তোলনের কাজে যায়। কাজ করার একপর্যায়ে বিকেল বেলা পলাশ আহমেদ ডুবিয়ে পাথর তুলতে পানিতে নামে। যার একপর্যায়ে পলাশ আহমেদ পাথর সংগ্রহের জন্য পানিতে ডুব দিলে অসাবধানতা বশত নৌকার মেশিনের পাখায় লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই লিটন রায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
ঘোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed