কিছু হাইব্রিড নেতা ভাটেরায় উন্নয়ন চায়না
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি জামায়াত থেকে আওয়ামী লীগে যোগদান করা কিছু হাইব্রিড নেতা ও একটি কুচক্রি মহল উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কৌশলে পরিবেশ অধিদপ্তর দিয়ে তাকে হয়রাণি করছে বলে অভিযোগ করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম।
নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত নজরুল ইসলাম শনিবার (১০ এপ্রিল) সিলেট নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নিজের জায়গার উপর স্কুল ও মসজিদ নির্মাণ করে প্রায় কোটি টাকা মুল্যের জমি প্রতিষ্ঠান দুটির নামে রেজিস্ট্রি করে দেওয়ার পরও ওই মহলটি তা ভাল চোখে দেখছে না। তারা স্কুলের টিলা রকম ধ্বসে পড়া ভূমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে বলে অপপ্রচার করে। মাটি কাটা ও বিক্রির অভিযোগে সিলেটের পরিবেশ অধিদপ্তর তাকে নোটিশ করেছে। রোববার তা শুনানীর কথা রয়েছে বলে জানান নজরুল।
সৈয়দ এ কে এম নজরুল ইসলাম জানান, তার ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইসলামনগরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা। তার খরিদা সম্পত্তি থেকে ২০১৮ সালে টিলা রকম ভূমির পাশে সমতল ভূমিতে সৈয়দ সাজিদ পিয়ারা প্রাথমিক বিদ্যালয় নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। পাশাপাশি শাহজালাল শাহপরান নামে একটি মসজিদও নির্মাণ করে দেন। স্কুলের শিক্ষক ও মসজিদের ইমাম-মোয়াজ্জিনের বেতনভাতাও তিনি প্রদান করে আসছেন। ২০১৯ সালে অতি বৃষ্টির কারণে স্কুলের দক্ষিণ পাশে স্কুলের টিলা রকম ভূমি ধ্বসে স্কুল ও মসজিদের দেয়ালে আঁচড়ে পড়ে। এতে দেওয়াল ক্ষতিগ্রস্থ হয়। নিজ খরচে তিনি তা সংস্কারও করেন। কিন্তু ওই টিলা ধ্বসকে কাজে লাগিয়ে একটি চক্র রাতের আধারে কোঁদাল দিয়ে মাটি কাটার চিহ্ন তৈরী করে।
এক প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে জামায়াত বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী কিছু নেতাকর্মী এমন কাজটি করেছে। তারা উন্নয়ন চায় না। আগামী নির্বাচনে নৌকা প্রতীক পেতে তারা এসব করে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরকে কাজে লাগিয়ে ওই চক্রটি ফায়দা হাসিলের চেষ্ঠা করছে।
গত ১ এপ্রিল সিলেটের পরিবেশ অধিদপ্তর একটি মামলা দেখিয়ে নোটিশ প্রদান করেছে। যার কোনো ভিত্তি নেই। তিনি বলেন, মসজিদ ও স্কুলের পাশে আমার আর কোনো জায়গা নেই। সেখানে মাটি কাটার কোনো সুযোগও নেই। তিনি কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে বিষয়টি সুষ্টু তদন্তের দাবি করেন।
Related News
সিলেট ওসমানী হাসপাতালে নার্সিং শিক্ষার্থী ও ওয়ার্ড বয়ের সংঘর্ষ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নRead More
সিলেটের সহকারী কমিশনার সোহেল উদ্দিন প্রত্যাহার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমের প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের নির্দেশে কারাগারেRead More



Comments are Closed