বিনা অনুমতিতে ওমরাহ করলে ১০ হাজার রিয়াল জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বিনা অনুমতিতে ওমরাহ করলে তাঁর বিরুদ্ধে ১০ হাজার রিয়াল জরিমানা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। ইতোপূর্বে পবিত্র রমজান মাস উপলক্ষে মক্কা ও মদিনায় বিশেষ সতর্কতার অংশ হিসেবে ওমরাহ পালনে টিকা নেওয়াকে শর্তারোপ করে দেশটি।
এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া কেউ ওমরাহ পালন করলে তাকে ১০ হাজার রিয়াল (দুই হাজার ৬৬৬ ডলার) জরিমানা দিতে হবে। এদিকে কেউ অনুমোদন ছাড়া মসজিদুল হারামে প্রবেশ করলে তাকে এক হাজার রিয়াল জরিমানা দিতে হবে। তাছাড়া এ বছর সব ধরনের ইফতারি ও সেহরি বিতরণ, ইতিকাফ স্থগিত করেছে মসজিদ কর্তৃপক্ষ।
করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সতর্কতামূলক সব ব্যবস্থা গ্রহণ করেছে সৌদির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এ বিধি-নিষেধ শুধুমাত্র রমজান মাস পর্যন্ত নয়, বরং তা মহামারি শেষ হওয়া পর্যন্ত অব্যাহত রাখবে সৌদি কর্তৃপক্ষ।
করোনা মহামারি সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে মসজিদে নববি কর্তৃপক্ষ। কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের অংশ হিসেবে যারা করোনা টিকার দুই ডোজ নিয়েছেন, বা করেনা মুক্ত হয়েছেন, বা মসজিদে প্রবেশের সর্বোচ্চ ১৪ দিন আগে করোনার প্রথম টিকা নিয়েছেন তাঁরাই কেবল মসজিদে প্রবেশের সুযোগ পাবে এবং রওজাহ জিয়ারত করতে পারবে।
সূত্র : আরব নিউজ
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed