সিলেটে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৩নং তেতলী ইউনিয়নের গুরগাঁও গ্রামে শারমিন বেগম (২৮) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের আজম আলীর মেয়ে।
বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ শারিমন বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওইদিন সকালে নিজ বসত কক্ষে শারমিন বেগম গলায় ওড়ান পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, কি কারণে তরুণী আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। তরুণী শারমিন অবিবাহিত ছিলেন।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed