সিলেটে ভারতীয় বিড়িসহ চোরাকারবারী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন বলদী গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ চোরাকারবারি জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ দুটি প্রাইভেট কার থেকে ১ লাখ ১ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে। গ্রেফতারকৃত জুয়েল বিশ্বনাথের কারিজুরি গ্রামের শাহ আলমের ছেলে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এরআগে বুধবার (৭ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জুয়েল ভারতীয় তৈরী নাসির বিড়ি অবৈধভাবে দেশে নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে। বুধবার রাত ৭টা ৫০ মিনিটে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বলদী গ্রামস্থ ব্রীজের পাশে চেকপোস্ট বসিয়ে দুটি প্রাইভেটকার থেকে ভারতীয় বিড়ি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চোরাকারবারি জুয়েলকে গ্রেফতার করে। এসময় দুটি প্রাইভেট কারে নিয়ে আসা ১ লাখ ১ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে পুলিশ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed