সিলেটে সুরমার তীর থেকে ৮ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের শেখঘাট বেতের বাজারের পার্শ্ববর্তী সুরমা নদীর তীর থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯ টার দিকে কোতোয়ালী থানার ওসি এস এম আবু ফরহাদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- তোফায়েল আহমেদ (৩০), বাবু মিয়া (২৪), রাজু আহমেদ (২৯), কামাল (২৪), মনোহর আলী (৩২), আলতু মিয়া (৪০), হোসেন আহমেদ (৩৪), আব্দুর রব (৩৪)।
অভিযানে উপস্থিত ছিলেন- কোতোয়ালী থানার এসআই মিজান, এসআই সাত্তার, এসআই রমা কান্তসহ কোতোয়ালী থানা পুলিশ।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বেতের বাজারের মুড়ি ফ্যাক্টরির পাশের নদীর তীর এলাকায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেছি ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed